×

জাতীয়

দুদকের আবেদনে র‌্যাব কর্মকর্তা উত্তমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৭:৪১ পিএম

দুদকের আবেদনে র‌্যাব কর্মকর্তা উত্তমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রমোট) উত্তম কুমার বিশ্বাসকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলার প্রাথমিক অনুসন্ধানকালে দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক রুহুল হক। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান শুরু হয়, যা বর্তমানে চলমান। এরই মধ্যে তার ও স্ত্রীর নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আরো পড়ুন: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ইস্যুতে দুদকে চিঠি

অনুসন্ধানকালে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাওয়া বেশ কিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দুদকের নোটিশ পাওয়ার পরপরই অসংখ্য হিসাব থেকে সব টাকা উত্তোলন করে হিসাব বন্ধ করেন, যা সন্দেহজনক বলে প্রতীয়মান হয়।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, উত্তম কুমার সব হিসাব বন্ধ করে দেশত্যাগের পরিকল্পনা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা।

এছাড়াও তিনি অনুসন্ধানের শুরু থেকে তেমন কোনো সহযোগিতা করেননি, বরং বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অনুসন্ধানকাজ ব্যাহত করার অপচেষ্টা এবং অহেতুক সময়ক্ষেপণ করছেন বলেও বিশ্লেষণে উঠে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App