×

জাতীয়

রিজভী

ঈদে বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৩:৫৯ পিএম

ঈদে বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম

ছবি: ভোরের কাগজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোষ্ঠীর স্বার্থে উজার করে উল্লাসের ঈদ পালন করছেন। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা বাসায় বাসায় চলছে শোকের মাতম। কেউ গুম হয়ে হয়ে ফিরিয়ে আসবে সে অপেক্ষায় প্রহর গুনছে তার স্বজনরা। আর যারা ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিহত হয়েছে তাদের স্বজনদের ঈদ আজ বিষাদময়। তাদের কোনো আনন্দ নেই।

সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযহার দিনে রিজভী পুলিশ হেফাজতে নিহত নিউমার্কেট থানার ৫২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহবুবুর রহমান বাপ্পীর আজিমপুরস্থ বাসভবন এবং গুম হওয়া সূত্রাপুর থানা ছাত্রদল সভাপতি খালিদ হাসান সোহেলের বাংলাবাজারের বাসভবনে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। 

আরো পড়ুন: শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান ওবায়দুল কাদেরের

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ডা. মো. সালাউদ্দিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App