×

জাতীয়

ব্যয়বহুল শহরের তালিকায় ১৪ ধাপ এগিয়েছে ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৮:০১ এএম

ব্যয়বহুল শহরের তালিকায় ১৪ ধাপ এগিয়েছে ঢাকা

ব্যয়বহুল শহর ঢাকা

২০২৪ সালের বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। এই তালিকায় এ বছর শীর্ষে রয়েছে হংকং।সোমবার (১৭ জুন) এ তালিকা প্রকাশ করা হয়।  

ব্যয়বহুল শহররের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম। এক বছর আগে এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৫৪তম। অর্থাৎ এ বছর ১৪ ধাপ এগিয়েছে ঢাকা।খবর সিএনএনের।

২০২২-২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের শহরগুলোর পরিবহন, খাবার, পোশাক, গৃহস্থালীসামগ্রী ও বিনোদনকে বেশি প্রধান্য দেয়া হয়েছে।

এ তালিকায় এ বছর ৯ ধাপ এগিয়েছে লন্ডন। গত বছর ১৭তম স্থানে থাকলেও এবার যুক্তরাজ্যের এ শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর হলো- হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউইয়র্ক, লন্ডন, নাসাউ ও লস অ্যাঞ্জেলেস।

কানাডা সবচেয়ে ব্যয়বহুল শহর টরেন্টো। তালিকায় এটির অবস্থান ৯২তম। এরপরে রয়েছে ভ্যানকুভারের অবস্থান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

যে মারাত্মক ভুলে ভারতের কাছে হারল বাংলাদেশ

যে মারাত্মক ভুলে ভারতের কাছে হারল বাংলাদেশ

শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App