×

জাতীয়

গ্লোবাল ইয়ুথ লিডারের স্বীকৃতি পেলেন পরিবেশমন্ত্রীর কন্যা রাইমা চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:০০ পিএম

গ্লোবাল ইয়ুথ লিডারের স্বীকৃতি পেলেন পরিবেশমন্ত্রীর কন্যা রাইমা চৌধুরী

ছবি: ভোরের কাগজ

এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর কন্যা রাইমা চৌধুরী মর্যাদাপূর্ণ '২০২৪ গ্লোবাল ইয়ুথ লিডার' পুরস্কারে ভূষিত হয়েছেন। 

সম্প্রতি অস্ট্রিয়ায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত '২০২৪ ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স: ডিজাইনিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট' অনুষ্ঠানে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়। 

ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স তাদের বিবৃতিতে জানায়, উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন এশিয়ার কার্যনির্বাহী সদস্য এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং  বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী কন্টেইনার জাহাজের একমাত্র মালিক ও অপারেটর কর্ণফুলী গ্রুপের কোম্পানি এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরীকে তার অসামান্য কাজের জন্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর কাছে তার মেয়ে রাইমা চৌধুরীর গ্লোবাল ইয়ুথ লিডার হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ স্বীকৃতি তার পরিবেশ এবং টেকসই উন্নয়ন ভাবনাকে বাস্তবায়ন করার, সমুদ্র খাতকে পরিবেশবান্ধব করার এবং শিপিং ও লজিস্টিকস খাতে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরে। এটি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব প্রদানের স্বীকৃতিও বটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনে বন্ধ হচ্ছে রাতযাপন

সুন্দরবনে বন্ধ হচ্ছে রাতযাপন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

মোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনায় যা আছে

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App