×

জাতীয়

বেশি দামে বিক্রি, ডিমের আড়তে ভোক্তার অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০১:২৫ পিএম

বেশি দামে বিক্রি, ডিমের আড়তে ভোক্তার অভিযান

মূল্য তালিকার চেয়ে বেশি দরে ডিম বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমান করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মূল্য তালিকার চেয়ে বেশি দরে ডিম বিক্রি, ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করা ও এসএমএসের মাধ্যমে সারাদেশে ডিম বাজার নিয়ন্ত্রণের অভিযোগে ডিমের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে তেজগাঁওয়ের ডিমের আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করেন সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মেসার্স আমানত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আব্দুল জব্বার মন্ডল বলেন, 'পাইকারি বাজারে গিয়ে আমরা প্রমাণ পেলাম ক্যাশ মেমোতে আগে থেকে তারা দর লেখেন না। কী দরে (ডিম) বিক্রি করছেন, ক্যাশ মেমোতে উল্লেখ থাকে না। সে রকম ক্যাশ মেমো আমাদের কাছে আগে থেকেই ছিল। এছাড়া মূল্য তালিকার চেয়ে বেশি দামে ডিম বিক্রির প্রমাণও পাওয়া গেছে। তারা শুধু সংখ্যা লেখেন যে, এত হাজার পিস ডিম বিক্রি করা হলো। কী রেটে বিক্রি করলেন, কত টাকায় বিক্রি করা হলো সে তথ্য এখান থেকে দেয়া হয় না।'

আব্দুল জব্বার আরো বলেন, 'এখান থেকে পাইকারি মূল্যে ডিম বিক্রি হচ্ছে। যখন ভোক্তা পর্যায়ে যাচ্ছে তখন প্রতি পিস ডিমের দাম চার থেকে পাঁচ টাকা অতিরিক্ত নেয়া হচ্ছে। ১১ টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে, সেই ডিম খুচরা পর্যায়ে ১৫ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এখান থেকে এসএমএসের মাধ্যমে সারাদেশে ডিম কী রেটে বিক্রি হবে সেটা নির্ধারণ করে দেয়া হতো।'

মেসার্স আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গণমাধ্যমকে বলেন, নির্দিষ্ট নীতিমালা হলে আমরা নীতিমালা অনুযায়ী চলবো। নীতিমালার বাইরে গেলে জেল-ফাঁসি দেন, জরিমানা করেন আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়া হঠাৎ এসে এটা অন্যায়, ওটা অন্যায় দেখিয়ে জরিমানা করে যাবেন এটা অন্যায়। এটার বিচার আল্লাহ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন

বালুর বস্তায় হঠাৎ বিস্ফোরণ দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App