×

জাতীয়

বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হচ্ছে জাপান-ইতালি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১১:৪৯ এএম

বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হচ্ছে জাপান-ইতালি

ফাইল ছবি

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হচ্ছে জাপান ও ইতালি। 

সম্প্রতি দেশ দুটির সঙ্গে ভিন্ন ফোরামে হওয়া আলোচনায় অনেকটাই একমত পোষণ করেছে ঢাকা।

গত বছর এপ্রিলে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক গড়ায় কৌশলগত পর্যায়ে। যেখানে যৌথ ঘোষণায় বাংলাদেশকে ‘অফিসিয়াল সিউরিটি’ অ্যাসিস্ট্যান্টের তালিকায় যোগ করে জাপান। এরপর উভয় দেশের পক্ষ থেকে হয়েছে একাধিক আলোচনা।

সম্প্রতি জাপান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রস্তাব আসে দেশটির কাছ থেকে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আলোচনা চলছে। তবে টোকিওর কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার আগে গোপনীয়তার চুক্তি করতে হবে।

আরো পড়ুন: ৮ জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গেল মাসে বৈঠক হয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গেও। ইতালিও বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়েছে। 

পররাষ্ট্র সচিব জানান, ইতালির প্রস্তাবও আছে আলোচনায়। ইতালির সঙ্গে আমাদের অনেক আগে থেকেই বিভিন্ন রকমের সহযোগিতা চলছে। সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আগে থেকে তাদের সুনামও রয়েছে।

এ বিষয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আগ্রহী তার দেশ। নতুন সরকার গঠনের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে প্রতিরক্ষা চুক্তির আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App