×

জাতীয়

প্রশ্নফাঁস: পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৮:৪৪ পিএম

প্রশ্নফাঁস: পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছবি: সংগৃহীত

বিসিএসসহ সরকারী চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির জারি করা প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। ওই পাঁচজন বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সাথে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তা করার অভিযোগে সিআইডি কর্তৃক গ্রেপ্তার পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (২) অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সরকারি প্রতিষ্ঠানটির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাতজনকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নেয়া হয়। এ ছাড়া সৈয়দ আবেদ আলীর ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন। 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য সৈয়দ আবেদ আলী, পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী সাইম হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকারকে আদালতে তোলা হয়েছে।

কারাগারে পাঠানো ১০ আসামি হলেন, আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান, পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও অডিটর প্রিয়নাথ রায়, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তাপ্রহরী মো. শাহাদত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান নিয়ামুল হাসান ও জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, চ্যানেল টোয়েন্টিফোরে গত রবিবার (৭ জুলাই) ‘বিসিএস প্রিলি-লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে এক প্রতিবেদনে পিএসসির ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আনা হয়। ওই প্রতিবেদনে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। 

বেসরকারি এ নিউজ চ্যানেলটির এ প্রতিবেদনের পর বিষয়টি আলোচনায় আসে। পড়ে বিশেষ অভিযান পরিচালনা করে পিএসসির দুই উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি।

টাইমলাইন: বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App