×

জাতীয়

সন্তানেরা কী করে অভিভাবকদের খেয়াল রাখা উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:১৯ পিএম

সন্তানেরা কী করে অভিভাবকদের খেয়াল রাখা উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ভোরের কাগজ

দেশের কারাগারে থাকা আসামিদের একটি বিরাট অংশ মাদকাসক্ত। যারা বিভিন্ন অপকর্ম করে জেল খাটছেন। বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান মাদকাসক্ত নিরাময়ে কাজ করছে। আমাদের সবাইকে মাদকের বিষয়ে সচেতন থাকতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সন্তানেরা কী করে তা অভিভাবকদের খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

রবিবার (১৪ জুলাই) রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাদকাসক্তি সারাবিশ্বে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। আমরা মাদক উৎপাদন করি না। কিন্তু ভৌগোলিক কারণে এর প্রভাব আমরা ফেস করে আসছি। মাদকাসক্তি নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে এর ব্যাপ্তি আরো ছড়াবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেমন সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছেন। তেমনি মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের থাবা থেকে আসক্তদের মূল স্রোতে ফিরিয়ে আনতে বেশকিছু নিরাময়কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পুনর্বাসনের জন্য জাতীয় গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। আমরা চাই আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। মাদক সরবরাহ রোধে বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাশের যে দেশগুলো থেকে মাদক আসছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের অভিযোগের বিরুদ্ধে তারাও কাজ করছে। ভারত আমাদের আশ্বস্ত করেছে। মিয়ানমারকে বহুবার অনুরোধ করা হলেও তারা সেটি নিয়ন্ত্রণে নিতে পারছে না তাদের অভ্যন্তরীণ যুদ্ধ বিগ্রহের কারণে। আমরা আশা করি, তারাও আমাদের সহায়তা করবে। নিয়মিত বৈঠক চলছে।

কোটা আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন যা করছে। বৃহস্পতিবারের(১১ জুলাই) ঘটনায় যে মামলা হয়েছে, তদন্তের পর সিদ্ধান্ত নেয়া হবে। তদন্তের আগে বোঝা যাবে না তাদেরকে কে উসকানি দিচ্ছে। আন্দোলনে উসকানিদাতা রয়েছে। শিক্ষার্থীরা যা করছে তা না বুঝেই করছে। শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। মামলা তোলার যতই আল্টিমেটাম দিক, তাদের বিরুদ্ধে তদন্ত চলবে। মেরিট দেখেই মামলা করা হয়েছে। তদন্তের পর তার সিদ্ধান্ত নেয়া হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক দফার ঘোষণার খসড়া তৈরি করেছিলেন সাদিক কায়েম : মাহফুজ আলম

এক দফার ঘোষণার খসড়া তৈরি করেছিলেন সাদিক কায়েম : মাহফুজ আলম

সংস্কার না হলে বিএনপির পতন হবে ইনশাআল্লাহ

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে বিএনপির পতন হবে ইনশাআল্লাহ

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

রাজস্ব, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাত নিয়ে আইএমএফের উদ্বেগ

রাজস্ব, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাত নিয়ে আইএমএফের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App