×

জাতীয়

সকলের জন্য সারা দেশে দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:০৬ পিএম

সকলের জন্য সারা দেশে দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি

সকলের জন্য সারা দেশে দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। ছবি: ভোরের কাগজ

সকলের জন্য সারা দেশে দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়েছেন গ্রাহক অধিকার নিয়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ১৭ জুলাই থেকে সারা দেশে বন্ধ হয়ে গেছে মোবাইল ফোন ভিত্তিক ইন্টারনেট সেবা এবং ১৮ জুলাই থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ আছে। 

এতে করে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে ইন্টারনেট সুবিধাভোগী আরো ৫ কোটি গ্রাহক ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, চিকিৎসা, শিক্ষা, ব্যাংক- বীমা, সফটওয়্যার শিল্পে ধস নেমেছে। একই ভাবে টেলিযোগাযোগ শিল্পে ৩০ শতাংশ ব্যবসা কমেছে। সরকারি সকল ইউটিলিটি গ্রাহকদের বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, সুপেয় পানি, এটিএম বুথে টাকা উত্তোলন, মোবাইল ব্যাংকিং সেবায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। 

এমন প্রেক্ষিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সব মিলিয়ে দৈনিক গ্রাহকদের খতির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। তাই সারা দেশে দ্রুত মোবাইল ফোন ভিত্তিক ইন্টারনেট সেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে ইন্টারনেটের সকল এক্সেস ব্যবহার করা যায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। মনে রাখতে হবে ইন্টারনেট এখন শুধু কথা বলার জন্য না। 

এই মাধ্যম এখন আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ঘোষিত মৌলিক মানবাধিকার। পাশাপাশি সরকারের ও বিটিআরসির কাছে আমাদের দাবি থাকবে যে, অব্যাহত ইন্টারনেট ডাটা ইন্টারনেট সেবা চালুর সঙ্গে সঙ্গে ব্যবহার উপযোগী করে তুলতে। কোন ভাবেই পরের রিচার্জের সঙ্গে যুক্ত করা যুক্তিযুক্ত নয়। কারণ গ্রাহক ইতিমধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছে। 

তিনি আরো বলেন, একইভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় এক দেশ এক রেট গাইড লাইন অনুসারে একটানা ৩ দিন বন্ধ থাকলে ১৫ দিনের বিল পরিশোধ না করতে বলা হয়েছে। এবং ৭ দিন একটানা বন্ধ থাকলে সারা মাসের বিল না দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ৬ দিন একটানা বন্ধ হয়ে আছে ব্রডব্যান্ড ইন্টারনেট। তাই নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কাছে আবেদন আগস্ট ২০২৪ মাসের বিল গ্রাহকদের কাছে যাতে না নেয়া হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

মহিউদ্দিন বলেন, গ্রাহকদের কাছে অনুরোধ করছি কোনভাবেই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেয়া না হয় এবং ভয়ভীতি তৈরি হয় এমন কিছু পোস্ট যেন না করা হয়। দেশের সুনাম ক্ষুণ্ণ হয় বহির্বিশ্বে এমন কিছু বা নেতিবাচক প্রভাব ফেলবে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানান মহিউদ্দিন আহমেদ।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

‘নব্য বিএনপি’র অত্যাচারে অতিষ্ঠ মূল বিএনপি, প্রতিবাদে বিক্ষোভ

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App