×

জাতীয়

কবে থেকে চালু হচ্ছে ফেসবুক-টিকটক?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৬:১৬ পিএম

কবে থেকে চালু হচ্ছে ফেসবুক-টিকটক?

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি সহিংসতায় দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর ফের চালু হলেও এখনো বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ। কবে এ দুটি অ্যাপের সেবা পাওয়া যাবে এমন প্রশ্নই এখন ঘুরছে সবার।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক  জানান, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে চালু করা শুরু হয় গুগলের সব সার্ভিস। 

ইমদাদুল হক আরো বলেন, গুগলের সব সেবা চালু হওয়ায় ধীরে ধীরে নেটের গতি বাড়বে আশা করছি। তবে ফোরজি মোবাইল ইন্টারনেট এখনো চালু না হওয়ায় ফেসবুক, টিকটক, আকামাই, বাইসান এই চারটি সার্ভার বন্ধ রয়েছে। এ সার্ভারগুলো আপ হতে আরো সময় লাগবে। 

আরো পড়ুন: মোবাইল ইন্টারনেট চালু নিয়ে যা জানাল বিটিআরসি

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ডাটা সেন্টারে আগুন লাগায় গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে ইন্টারনেটশূন্য হয়ে যায় পুরো দেশ। এর পাঁচদিন পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। 

প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও চালিু হয় ইন্টারনেট সেবা। তবে ইউটিউব, ক্লাউড ফেয়ার, মেইলের মতো জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহার করা গেলেও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক, টিকটকের মতো মাধ্যমগুলো।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

আখাউড়ায় গোপন বৈঠক, যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

আখাউড়ায় গোপন বৈঠক, যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট

নোয়াখালীতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালীতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App