×

জাতীয়

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশে সমর্থন যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম

বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশে সমর্থন যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল || ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চেয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের বেশ কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যেকোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেয়াসহ এ পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা। সোমবার (২৯ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বাংলাদেশ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপরাধ তরুণদের ধরপাকড় করছে ও তাদের ওপর গুলি চালাচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নিয়ে নির্যাতনের পর জোর করে বিবৃতি আদায় করা হয়েছে। এরপর সেই বিবৃতি সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। সেখানে ইন্টারনেট যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে জনগণকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এর মাধ্যমে বাংলাদেশ এবং আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে।

এক সাংবাদিক তার প্রশ্নে বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক কংগ্রেস সদস্য বলেছেন, এ অবস্থায় বাংলাদেশে দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়া উচিত। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায়, আমরা অবশ্যই তাদের সমর্থন করি। তবে বিষয়টি যেহেতু মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারব না।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

রহস্যের কেন্দ্রে নিখোঁজ তাহসিফের সেই বাইক?

রহস্যের কেন্দ্রে নিখোঁজ তাহসিফের সেই বাইক?

বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু

নতুন দায়িত্ব পেলেন অভিনেতা শিবা শানু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App