×

জাতীয়

গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম

গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনায় দায়ের হওয়া মামলায় ঢাকার বিভিন্ন থানায় গ্রেপ্তারকৃত ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছ।

শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের জামিন শুনানি শুরু হয়। এসময় তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় ৩৭ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার ৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মেলে। তাদের আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।  

এছাড়া গতকাল রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App