×

জাতীয়

দেশের চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান ডা. রফিকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১১:৫০ পিএম

দেশের চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান ডা. রফিকের

ডা. রফিকুল ইসলাম

দেশের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত অনেক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনুপস্থিত থাকার কারণে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভেঙে পড়ছে।

গত ১৬ বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়ণের জন্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের মুখে। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি বিভাগে এতদিন যে দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরি হয়েছে, আশা করি কর্তৃপক্ষ দ্রুত এর সুষ্ঠু সমাধান করবে।

খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো সবধরনের প্রতিহিংসা ও অরাজকতা বন্ধ রাখার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবার নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।

এমতাবস্থায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীকে হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App