×

জাতীয়

যে তারিখের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৪:০৮ পিএম

যে তারিখের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। রবিবার (১১ আগস্ট) দুপুরে প্রথম কর্মদিবসে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

কোটা আন্দোলনে নিহতদের বিচার কোন প্রক্রিয়ায় হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে পুলিশ ফিরে না আসলে আপনারা জানেন কী অবস্থা হতে পারে। একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি। ব্যাংক দখল করা হচ্ছে। এখন মনে হচ্ছে, যে যার মতো যা পারে দখল করতে পারে। আমি প্রথমেই বলতে চাই, পুলিশ ফোর্সের এখনো যারা কর্মস্থলে জয়েন করেননি তাদের জন্য জয়েন হওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে এই বৃহস্পতিবার।

আরো পড়ুন: দখল ও চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ

তিনি বলেন, আপনারা (পুলিশ) বৃহস্পতিবার থেকে ডিউটিতে থাকবেন। অহেতুক কারো গায়ে কেউ হাত দেবেন না। আমরা বিচারের প্রক্রিয়াটা করবো। আর বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন বড় বা ছোট যেই হোন তাদের পানিশমেন্ট দেয়া হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। আমি জনগণকে বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না। আপনারা নিজেরাই সাফার করছেন। আমার কাছে রাতে রাতে ফোন আসে। বলে অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বলি আল্লাহ আল্লাহ করো। যদি ডাকাতি হয় তাহলে পুলিশ না থাকলে কি করবে?

তিনি আরো বলেন, আমি এইমাত্র পুলিশের আহতদের দেখে এসেছি। আমাদের যতদূর করা দরকার করবো কিন্তু আপনারা বৃহস্পতিবারের মধ্যে জয়েন করেন। এটা প্রথম প্রায়োরিটি। একটু আগে দেখলাম আনসারের একটা অংশ রাস্তা বন্ধ করে রেখেছে। তাদের কিন্তু দাবি দাওয়া আছে। সবার দাবি দাওয়া আছে। আমারও দাবি দাওয়া আছে। আমার দাবি দাওয়া হচ্ছে আপনারা ফিরে যান আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যতটুকু করা দরকার ইমিডিয়েটলি করবো। এছাড়া অন্য মন্ত্রণালয়ের যদি ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু থাকে তাহলে আমরা আলোচনা করে করবো। আপনারা দয়া করে রাস্তাঘাট ছেড়ে দেন। রাস্তা থেকে চলে যান। অন্যান্য যত ফোর্স বা বাহিনী আছে আমি তাদের সবার সঙ্গে কথা বলবো। আপনারা আমার পরিচিত। আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো রাজনৈতিক লোক না। আমি যা বলবো তাই করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App