×

জাতীয়

নির্বাচনের মাধ্যমে সরে যাবে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

নির্বাচনের মাধ্যমে সরে যাবে অন্তর্বর্তী সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নির্বাচনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন। রবিবার (১১ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে মত‌বি‌নিময়কা‌লে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। 

তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে, স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি ৭ দিন লাগতে পারে, ১৫ দিন লাগতে পারে, আবার ২ মাসও লাগতে পারে।

আরো পড়ুন: খালাস পেলেন ড. ইউনূসসহ ১৪ জন

নির্বাচন অবশ্যই করতে হবে জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বাচন করতে হবে অবশ্যই। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। কিন্তু আমরা এখনই বলতে পারছি না যে, ঠিক কতদিন লাগবে। এটা নিয়ে আপাতত কোনো স্পেকুলেট না করি। আমরা কিছুদিন অপেক্ষা করি। এই পরিস্থিতি আসুক দেশের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App