×

জাতীয়

মির্জা ফখরুল

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো গভীর হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো গভীর হবে

ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে চীনের যে সহযোগিতা তাও বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বুধবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেন।

বৈঠকের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আজকের বৈঠকটি অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আরো পড়ুন: সোবহান-আনভির ও মোজাম্মেল বাবুসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আমরা মনে করি বাংলাদেশের প্রতি চীনের যে প্রতিশ্রুতি উন্নয়নের জন্য, সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। একইসঙ্গে স্পষ্ট করে বলেছেন তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ-রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি তারা আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন।

বিএনপি মহাসচিব বলেন, চীন বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটাও আমরা অ্যাপ্রিশিয়েট করছি। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছে সেটার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।

তিনি আরো বলেন, চীন মনে করে বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা দৃঢ় থেকে দৃঢ়তার হবে। দেশের উন্নয়নের জন্য যে সহযোগিতা তা আরো বৃদ্ধি পাবে। আমরাও বিশ্বাস করি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো গভীর হবে। পারস্পরিক আস্থা-বিশ্বাসের ওপর ভিত্তি করে সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App