×

জাতীয়

ফারজানা রূপা-শাকিল দম্পতির ১০ দিনের রিমান্ড আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম

ফারজানা রূপা-শাকিল দম্পতির ১০ দিনের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবিরের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

ডিএমপি জানিয়েছে, তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলা নং-৪। মামলার ধারা- ৩০২/১১৪/১০৯ পেনাল কোড।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাকিল ও রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App