×

জাতীয়

তিন দিনে যত মানুষ উদ্ধার করল ফায়ার সার্ভিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১১:০১ এএম

তিন দিনে যত মানুষ উদ্ধার করল ফায়ার সার্ভিস

বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করছে ফায়ার সার্ভিস।

কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে দেশর কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১২টি জেলা। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেই সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে ৭৭ উপজেলার ৫৮৪ ইউনিয়নের ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন মানুষ।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিভিন্ন জেলার পানিবন্দি মানুষকে উদ্ধার করার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ছাড়াও কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বিজিবি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন।

শুক্রবার বিকেল পর্যন্ত বন্যাকবলিত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন : ২৭ বছরের রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে গোমতীর পানি

বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ চালানোর পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের কাজ করছে। ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকা থেকে শিশুসহ মোট ৭৭৯ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫ জন গর্ভবতী নারী ছাড়াও ১৯ জন বয়োজ্যেষ্ঠ রয়েছেন। ইতোমধ্যে ফেনী থেকে ২৮৭ জন, কুমিল্লা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম থেকে ১১৫ জন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১১২ জন, নোয়াখালী থেকে ১৩ জন, খাগড়াছড়ি থেকে ২৩ জন, চাঁদপুর থেকে ৬ জন, মৌলভীবাজার থেকে ৫০ জন ও লক্ষ্মীপুর থেকে ৯ জনকে উদ্ধার করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) দিনভর বন্যাকবলিত জেলা ফেনীসহ আশপাশের এলাকায় উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এদিন সকাল ১০টা থেকে দিনভর ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে বন্যাকবলিতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় অধিদপ্তরের পরিচালকসহ (অপারেশন ও মেইনটেন্যান্স) বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App