×

জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ পিএম

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ছবি: ভোরের কাগজ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি। শারীরিকভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন ব্রিটিশ হাইকমিশনার।

এসময় ফিরোজায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও তাবিথ আউয়াল।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন অনেক দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরেছেন। মাঝে তাকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল তা মওকুফ করেছেন রাষ্ট্রপতি।

শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাওয়া খালেদা জিয়াকে বিদেশে নেয়ার কথাবার্তা চলছে। তার চিকিৎসক জানিয়েছেন, বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। 

এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য কিংবা সিঙ্গাপুর নেয়ার কথা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে কোন দেশে নেয়া হবে সে বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App