×

জাতীয়

সাবেক স্পিকারসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম

সাবেক স্পিকারসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী-সন্তানসহ পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে তার স্বামী-সন্তানের ব্যাংকের সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের সব ধরনের তথ্য দিতে বলা হয়েছে। 

বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। বিএফআইইউর চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, তাদের পুত্র সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন এবং মো. শফিউল ইসলামের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

আরো পড়ুন: হাসিনাকে দেশে এনে সবার সামনে বিচার করতে হবে: ড. ইউনূস

বিএফআইইউর নির্দেশনায় আরো বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

শিরীন শারমিন চৌধুরী রংপুরের একটি আসন থেকে সর্বশেষবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে তিনি টানা এই দায়িত্বে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

টানা ৫ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আল-জাজিরার বিশ্লেষণ যে কারণে ইরানে বোমাবর্ষণ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App