×

জাতীয়

দোহারে লাঠির আঘাতে নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ১১:২৯ এএম

দোহারে লাঠির আঘাতে নিহত ১
ঢাকার দোহারে পূর্ব বিরোধের জেরে লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, উপজেলার মুকসুদপুরের ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহত মো. মিজানুর রহমান শিকদার ওরফে মিজু শিকদার (৫৫) ওই এলাকার শামসুদ্দিন সিকদারের ছেলে। আটকরা হলেন- নিহত মিজুর প্রতিবেশী মোস্তফা, তার স্ত্রী ও ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল বলেন, পূর্ব বিরোধের শনিবার সন্ধ্যায় মোস্তফার সঙ্গে মিজুর কথা কাটাকাটি হয়। “এক পর্যায়ে মোস্তফা রাস্তার পাশে পড়ে থাকা একটি আম গাছের লাঠি দিয়ে মিজুকে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় আব্দুর রাজ্জাক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।” মিজুর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App