×

জাতীয়

জবির আলোচিত সহকারী প্রক্টর নিউটনসহ ছাত্রলীগ নেতাদের নামে হত্যা মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

জবির আলোচিত সহকারী প্রক্টর নিউটনসহ ছাত্রলীগ নেতাদের নামে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় মনিরুল ইসলাম অপু হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আলোচিত সাবেক সহকারী প্রক্টর নিউটন হালদারসহ জবি ছাত্রলীগের নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) কোতোয়ালি থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ১৬ সেপ্টেম্বর ৩৯ জনের নাম উল্লেখ করে রবিউল ইসলাম শাওম নামে একজন বাদী হয়ে কোতোয়ালি থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের রিমান্ড মঞ্জুর

এছাড়াও এ মামলায় জবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতিশ দত্ত রাজ, শামীম ফেরদৌস অপি, ইব্রাহিম হোসাইন সানিম, কামরুল হোসাইন, রিফাত সাইদ, সিএসই বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল জুনাইদ, সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন, ১০ম ব্যাচের সজল, ছাত্রলীগের সেক্রেটারির গ্রুপের নেতা মিরাজ হোসাইন, জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইকবাল কবির সম্রাট, সাজবুল ইসলাম, তাওফিক মাহমুদ, মুনিয়া আক্তার যুথি, মীর মুকিত, জবির অজ্ঞাতপরিচয় ২০ জন ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদীর বাবা মনিরুল ইসলাম অপু (৫৫) ৫ আগস্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। জবির ছাত্রলীগসহ উল্লেখিত বিবাদীরা অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। একপর্যায়ে মনিরুল ইসলাম অপু পেটের বাম পাশে গুলি লাগে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ শিক্ষক

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যৌথ অভিযান নয়, নিয়মিত কার্যক্রম জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২২ জন নিহতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App