×

জাতীয়

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: শেখ সেলিমসহ ১৬১৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: শেখ সেলিমসহ ১৬১৮ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় শেখ ফজলুল করিম সেলিমসহ ১ হাজার ৬১৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শওকত আলী দিদারের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন।

মামলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী নাজমা আক্তারসহ ১১৮ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ জনকে এ হত্যা মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরো পড়ুন: রিমান্ডে কয়েক শত কোটি টাকার সম্পদের তথ্য দিলেন আছাদুজ্জামান মিয়া

বাদী রাবেয়া রহমান জানান, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গাড়ি বহর নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। গাড়ি বহরে তার স্বামী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার ছিলেন। বহরটি সদর উপজেলার চরাপাথালিয়া দোলা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আসামিরা তার স্বামীকে পিটিয়ে হত্যা করে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছি। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

লাখ টাকার ঘুষসহ সার্ভেয়ার আটক

লাখ টাকার ঘুষসহ সার্ভেয়ার আটক

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

মিরপুরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মিরপুরে দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App