×

জাতীয়

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১১ অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১১ অভিযোগ

ছবি: সংগৃহীত

২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত গুম হওয়া ১২ জনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১১টি অভিযোগ দাখিল করা হয়েছে। এরমধ্যে অপহৃত ১০ ব্যক্তির পক্ষে ৯টি এবং বাংলাদেশ গুম পরিবার নামের সংগঠনের আহ্বায়ক বেলাল হোসেন একটি এবং আইনজীবী সোহেল রানা অপর একটি অভিযোগ দাখিল করেন।

তবে ১২ জনের মধ্যে ১০ জন এখনো ফিরে আসেননি। ভুক্তভোগী ও নিখোঁজদের পক্ষে পরিবারের সদস্যরা এসব অভিযোগ দাখিল করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্য এবং র‌্যাব কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় গুম থেকে ফেরত আসা দুই ব্যক্তিসহ বাকি ১০ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম বলেন, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে আমিনুল ইসলাম ও আনিসুর রহমানকে ২০১১ সালের ৩১ অক্টোবর র‌্যাব অপহরণ করে। মুন্সীগঞ্জ থেকে সোহেল মিয়াজীকে ২০১৪ সালের ৩  ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। 

২০১১ সালের ১০ জুলাই বনানী থেকে আব্দুল্লাহ নিখোঁজ হন। একই বছরের ৩ ডিসেম্বর ইকবাল হোসেনকে আগারগাঁও থেকে আইনশৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে যায়। আইনুল ইসলামকে মদনপুর চৌরাস্তা থেকে ২০২০ সালের ৪ জুলাই উঠিয়ে নেয়া হয়। 

২০১৮ সালের ২৭ আগস্ট মোহাম্মদ সাজুকে মোহাম্মদপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কুদ্দুসর রহমান চৌধুরীকে ২০১৪ সালের ১ নভেম্বর মিরপুর-১ থেকে তুলে নেয়া হয়। ২০১৩ সালের ৩০ এপ্রিল মো. কাইয়ুমকে গাবতলী  থেকে উঠিয়ে নেয়া হয়। ভাসানটেক থেকে মো. মোস্তফাকে ২০২০ সালের ৬ জুন উঠিয়ে নেয়া হয়। আজ পর্যন্ত তাদের স্বজনেরা জানেন না এরা কোথায় আছে। জীবিত নাকি মৃত।

তিনি জানান, ‘বাংলাদেশ গুম পরিবার’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে ৬৪টি ঘটনার তালিকা দেওয়া হয়েছে। এগুলো গ্রহণ করেছি। যাচাই-বাছাই ও পর্যালোচনা করব। বেশিরভাগ অভিযোগে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। 

ওই সংগঠনের আহ্বায়ক বেলাল হোসেনকে ২০১৬ সালের ১০ অক্টোবর উঠিয়ে নেয়া হয়। পরে একই সালের ২ নভেম্বর তাকে একটা জায়গায় ফেলে দেওয়া হয়। তিনিও ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। এছাড়া ৬ মাস ৩ দিন গুম করে রাখার অভিযোগে আইনজীবী  সোহেল রানাও ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন।

আইনজীবী সোহেল রানা বলেন, ৬ মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করেন তিনি।

আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‌্যাবের ২০-২৫ জন অজ্ঞাত সদস্য। 

আইনজীবী সোহেল রানা বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আমাকে উত্তরা থেকে র‌্যাব সদস্যরা তুলে নিয়ে ৬ মাস গুম করে রেখেছিল। গুম থাকা দিনগুলোতে আমাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App