×

জাতীয়

যাত্রাবাড়ী থেকে অপহৃত উদ্ধারসহ ৭ অপহরণকারী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পিএম

যাত্রাবাড়ী থেকে অপহৃত উদ্ধারসহ ৭ অপহরণকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহৃত ভিকটিম জাকারিয়াকে উদ্ধার ও মুক্তিপণ দাবিকারী ৭ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। 

গ্রেপ্তারকৃতরা হলো-আলী আজগর, কাজী আমিনুল ইসলাম আমিন, মো. মারুফ গাজী, আল-আমিন, কামাল হোসেন, ইসমাইল হোসেন ওরফে মিস্টার ও সুচনা। এসময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও ইসলামি ব্যাংকের ১টি চেক বই, ১টি সিপিইউ ও ১টি ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

অপহৃত ভিকটিমকে উদ্ধার ও মুক্তিপণ দাবিকারী ৭ অপহরণকারীকে গ্রেপ্তারের বিষয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মিন্টুরোডের ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  হয়। 

সংবাদ সম্মেলনে ডিবি ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বলেন, শনিবার বিকালে রাজধানীর ৩৬ পুরানা পল্টনের হোসেন ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে ভিকটিম জাকারিয়াকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়। 

ডিসি বলেন, জাকারিয়া পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব-কন্ট্রাকটর। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায় বসবাস করেন। তিনি গত শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর উড়াল সড়ক থেকে অপহৃত হন। অপহরণকারীরা জাকারিয়ার পরিবারের সদস্যদের ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় ওই দিন যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ করেন ভিকটিমের স্ত্রী লাইজু ওরফে স্বর্ণা। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে ডিবি ওয়ারী বিভাগ ও সাইবার টেকনিক্যাল টিম। অপহরণকারীদের গ্রেপ্তারে রাজধানীর একাধিক স্থানে অভিযান চালায় ডিবির একাধিক টিম। 

তদন্তকালে জানা যায়, ভিকটিমের একজন আত্মীয় অপহরণকারীদের দেয়া একটি বিকাশ নাম্বারে ২৫ হাজার টাকা পাঠায় । টাকা উত্তোলন করতে গেলে অপহরণকারী দলের পলাতক একজনের স্ত্রী সুচনাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

তার দেয়া তথ্যের ভিত্তিতে ৩৬ পুরানা পল্টনের হোসেন ভবনের ৪র্থ তলায় মা প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ভিকটিম জাকারিয়াকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App