×

জাতীয়

এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’: উপদেষ্টা আসিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া ‘অবান্তর’: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতি টানতে চান তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শেষ করতে ১৭ বছরের যাত্রা। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর সবকিছু কঠিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তাই নিরাপত্তা ঝুঁকিতে দেশের মাটিতে ম্যাচ খেলা নিয়ে আছে শঙ্কা। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে গণামধ্যমে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে সাকিবকে প্রয়োজনী নিরাপত্তা দেয়া হবে। কিন্তু তার বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর।

গণমাধ্যমকে আসিফ বলেন, ‘সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে যতটা নিরাপত্তা দেয়া দরকার, তা দেয়া হবে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

আরো পড়ুন: সমবায় ব্যাংকের সম্পত্তি বেদখল: উপদেষ্টা আরিফ

ক্রিকেটার সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিশ্ব মঞ্চে দেশকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। কিন্তু জুলাই বিপ্লবের পর নিজ দেশটাও তার জন্য অপরিচিত স্থানে পরিণত হয়েছে। কারণ সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। 

গত ৫ আগস্ট পতনের আগে জনতার আন্দোলনে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। সরকারি দলের এমপি হওয়ায় এবং সে সময় চুপ থাকায় সাকিবকেও পড়তে হচ্ছে এ রোষানলে।

এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের নিরাপত্তার বিষয়ে বলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেয়ার সামর্থ্য বিসিবির নেই।’ এমন পরিস্থিতিতে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের খেলা অনিশ্চিত। ফলে ভারতের বিপক্ষে কানপুরে চলমান টেস্ট দিয়েই ইতি টানতে হচ্ছে সাকিবকে।

উল্লেখ্য, ২০০৭ সালে টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৭০ ম্যাচ খেলে ৩৮.৩৩ গড়ে ৪৬০০ রান করেছেন সাকিব। ৩১ ফিফটির সঙ্গে তার আছে ৫টি সেঞ্চুরির ইনিংস। শিকার করেছেন ২৪২ উইকেট।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App