×

জাতীয়

সাতক্ষীরায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:২৩ এএম

সাতক্ষীরায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরা আমলী আদালত ২-এর বিচারক মো. সালাউদ্দীন মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দেন। 

সাতক্ষীরা আমলী আদালত-২ এর পেশকার রিজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিএনপি নেত্রী খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যা চেষ্টার অভিযোগে ৩০ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেছিলেন জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। আবেদনটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক। 

মামলার বিবরণীতে শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার অভিযোগ এনেছিলেন জিএম আব্দুল করিম।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App