×

জাতীয়

মৃত্যু সনদ অনলাইনে যাচাইয়ের উদ্যোগ নিতে চায় নির্বাচন কমিশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:২৫ পিএম

মৃত্যু সনদ অনলাইনে যাচাইয়ের উদ্যোগ নিতে চায় নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

নাগরিকের মৃত্যুসনদও অনলাইনে যাচাইয়ের সুযোগ চালু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল বুধবার ইসি সচিব শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সহজ করার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর আলোচনা হয়। জানা যায়, ইসির হালনাগাদ কার্যক্রম শুরুর পর থেকে ৫০ লাখেরও বেশি মৃত ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

ইসির সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদের জন্য সরাসরি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ করা হয় এবং এ প্রক্রিয়ায় মৃত ব্যক্তির নাম তালিকা থেকে কর্তন করা হয়। তবে যেসব বছরে সরাসরি তথ্য সংগ্রহ করা হয় না, সেসব বছরে মৃত ব্যক্তির পরিবারের আবেদনের ভিত্তিতে তথ্য সংশোধন করা হয়। এতে মাঝে মাঝে জটিলতা দেখা দেয়, যা সহজ করতে মৃত্যুসনদ অনলাইনে যাচাইয়ের বিষয়টি বৈঠকে আলোচিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, নাগরিকের মৃত্যুসনদ যাতে অনলাইনে যাচাই করা যায়, সেই উদ্যোগের অংশ হিসেবে এ চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে আলোচনা করতে গিয়ে জানা যায়, ২০২২ সালে শেষবার এই প্রক্রিয়া পরিচালিত হয়েছিল। সে সময় ৩ বছরের তথ্য একত্রে সংগ্রহ করা হয়েছিল। কর্মকর্তারা জানান, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ৬ থেকে ৯ মাস সময় লাগে। তবে জনবল ও প্রয়োজনীয় উপকরণ বাড়ানো হলে এ সময় আরো কমানো যেতে পারে।

আরো পড়ুন: ডিমের বাজারে অস্থিরতা, দাম বাড়ার পেছনে পাল্টাপাল্টি যুক্তি

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনারের পদত্যাগের কারণে চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসি সচিবালয় নিজ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে অন্তর্বর্তী সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App