×

জাতীয়

মোহাম্মদপুরে কাঁচাবাজারের সভাপতি ও তার ভাইকে গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮:১৫ এএম

মোহাম্মদপুরে কাঁচাবাজারের সভাপতি ও তার ভাইকে গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার মার্কেট দখলকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। মার্কেটের সভাপতি আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুবকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। এসময় একটি মোটরসাইকেল রেখে গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

মার্কেটের সভাপতি গুলিবিদ্ধ আবুল হোসেনের মেয়ের স্বামী মাহবুব আলম বলেন, রাতে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত কাঁচা বাজার অফিসে এসে আমার শ্বশুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে আমার শ্বশুর অফিস থেকে বের হয়ে তাদের আটক করতে বললে তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় আমার শ্বশুর আবুল হোসেনের পায়ে দুই রাউন্ড ও আমার চাচা শ্বশুর মাহবুব মিয়ার পিঠে এক রাউন্ড গুলি করে। পরে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। পালানোর সময় তিনটি মোটরসাইকেলের দুটি নিয়ে যেতে পারলেও একটি তারা রেখে যায়। যার নম্বর ঢাকা মেট্রো-ল ২৭-৬২৬৬।

আরো পড়ুন: উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ফেল করেছেন বিষয়টি গুজব

কারা তাদের গুলি করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমার শ্বশুরের কাছ থেকে জানতে পেরেছি সোলেমান তার ছেলে শাকিল, আবু তাহের ও জাহিদুল ইসলাম কালু এই বাজার দখল নেয়ার চেষ্টা করছে। তারা বিএনপি করে। ধারণা করছি তারাই হত্যার উদ্দেশ্যে এবং বাজার দখল করার জন্যই এই ঘটনাটি ঘটিয়েছে। আমার শ্বশুর আবুল হোসেনকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালের রেফার করেছে এবং আমার চাচা শ্বশুর মাহবুব মিয়া সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিয়া মসজিদ এলাকায় একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করছি বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App