×

জাতীয়

মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৫:২৯ পিএম

মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা
মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা

মাস্ক পরা নিশ্চিতে কোর্ট পরিচালনা করেছে ডিএনসিসি/ ছবি: ভোরের কাগজ

মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কপোরেশন ডিএনসিসি। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কাওরান বাজার এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় পথচারী, ফুটপাত ও কারওয়ান বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয়। পাশাপশি উত্তর সিটির পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মাঝে আনুমানিক ৬০টি মাস্ক বিতরণ করা হয়।

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ) আইন, ২০১৮ প্রয়োগ করে ৭ টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক পরিবহন নিশ্চিতকল্পে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App