×

জাতীয়

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১১ পিএম

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ৫০২ জনে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকা সিটির এবং দুইজন ময়মনসিংহ সিটির বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৩১ জন, চট্টগ্রাম বিভাগের ২৯৪ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ২৫০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪৬ জন, খুলনা বিভাগের ২০৬ জন, ময়মনসিংহ বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ১৬২ জন, রংপুর বিভাগের ৪৪ জন এবং সিলেট বিভাগের আটজন রয়েছেন।

এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬৮ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১২ হাজার ১১১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ঢাকা-বরিশাল-ঢাকা স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App