×

জাতীয়

হজের নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

হজের নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর

সময় বাড়ছে না হজ নিবন্ধনের, শেষ তারিখ ৩০ নভেম্বর। ছবি: সংগৃহীত

আগামী বছর হজে যেতে ৩০ নভেম্বরের পর আর নিবন্ধন করা যাবে না। ফলে এ সময়ের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফের এই তাগিদ দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগেও ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে তাগিদ দেয়া হয়েছিল। এতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ সালে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি-বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছু ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।

আরো পড়ুন: ওমরাহ পালনকারীদের যেসব পরামর্শ দিলো সৌদি

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে ৩০ নভেম্বরের পরে প্রাথমিক নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না। 

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না। 

আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ১৩ হাজার ৩২১ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App