×

জাতীয়

এবার বাড়লো স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

এবার বাড়লো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা চার কমার পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৯৩৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা, যা মঙ্গলবার (১৯ নভেম্বর) পর্যন্ত ছিল এক লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২০ নভেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১৪ ন‌ভেম্বর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৮০ টাকা কমানো হয়েছিল। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২ হাজার ২৮৬ টাকায় বিক্রি করা হবে।

অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা। এর আগে গত ১৪ নভেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস, যা ১৫ নভেম্বর কার্যকর হয়। ওই দামে এতদিন সোনা কেনাবেচা হয়েছে। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App