×

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, ফিরে যাওয়া নিয়ে যা বললেন কর্নেল অলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, ফিরে যাওয়া নিয়ে যা বললেন কর্নেল অলি

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য সৃষ্টিতে বিভিন্ন রাজনৈতিক দল,সংগঠন ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে যান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমি থেকে ফেরত যান তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এলডিপি আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি বলেন, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের একটা বৈঠক হয়েছিল। যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না।

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, হাল শক্ত করে ধরুন। না হলে পরে আফসোস করার সময় পাবেন না। পুলিশ দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান কর্নেল ওলি।

এলডিপি সভাপতি বলেন, বর্তমান সরকারের অনেকে বেসামাল। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে।

সরকারের বিভিন্ন পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। যারা স্বৈরাচারীকে নিরাপদে থাকার সুযোগ করে দেয়, তারা বাংলাদেশের বন্ধু নয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App