×

জাতীয়

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দলের প্রতি আহ্বান জাননিয়েছেন।

বৃহস্পতিবার )৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর ৩০ সদস্যের প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে তারা প্রধান উপদেষ্টাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।  তার কাছে তাদের লিখিত বক্তব্য ও দাবি পেশ করেন।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তাদের সঙ্গে আলোচনার সুযোগ সবে শুরু হয়েছে। সময়ের অভাবে বেশি আলোচনা হয়নি। আমি সংক্ষিপ্ত আকারে সবার সঙ্গে কথা শুনেছি। লিখিত চিঠি থেকে বিস্তারিত জানবো। এগুলো পরে আলোচনা করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App