×

জাতীয়

বিডিআর নাম পুনর্বহাল দাবি ভুক্তভোগী জওয়ান পরিবারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

বিডিআর নাম পুনর্বহাল দাবি ভুক্তভোগী জওয়ান পরিবারের

ছবি: ভোরের কাগজ

কাগজ প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পনুর্বহালসহ ৮ দফা দাবি জানিয়েছেন কারা নির্যাতিত জওয়ানদের পরিবারের সন্তানরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরা হয়।

বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন বিডিআর সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে : ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল; ১৬ বছর ধরে কারাগারে থাকা নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি; হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত; নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন করে দোষীদের শাস্তি দেয়া; বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮ হাজার ৫২০ জন) চাকরিতে পুনর্বহাল; সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা ও পেনশন) ও পুনর্বাসন এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আগে বর্তমান বিজিবির নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পর ২০১১ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App