×

জাতীয়

পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

রাজধানীতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

রাজধানীতে ছিনতাই ঠেকাতে শেষ রাতে পুলিশি টহল বাড়াতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশ দেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডিসেম্বরের দিবসগুলো ও ইজতেমা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে। তবে দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই।’

আরো পড়ুন: সাকিবকে জরিমানা করা নিয়ে যে মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরো বলেন, ঢাকা শহরে ছিনতাই বেড়ে গেছে। বিশেষ করে শেষ রাতে বেশি হচ্ছে। শেষ রাতের দিকে পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।

একই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘সারা দেশে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে। সেটা অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে; এবং যাদের নামে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App