×

জাতীয়

বিজয় দিবসে ডিএমপির নির্দেশনা, যেসব সড়ক বন্ধ থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ এএম

বিজয় দিবসে ডিএমপির নির্দেশনা, যেসব সড়ক বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন ও এর আশপাশ এলাকায় যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করে বলা হয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ১৬ ডিসেম্বর দুপুর ১২টা হতে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত উল্লেখিত গমনাগমনের পথ অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

আহাদ বক্স (গুলিস্তান) হতে ইত্তেফাক মোড় পর্যন্ত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে, আলিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব প্রকার গাড়ি প্রবেশ বন্ধ থাকবে, পার্ক রোডের উত্তরপ্রান্ত হতে ইত্তেফাক মোড় অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করবে না, শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো। দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী কোন বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

এ অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নাগরিকবৃন্দের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App