×

জাতীয়

গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম বেতন চালু করা উচিত: প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম

গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম বেতন চালু করা উচিত: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম বেতন চালু করা উচিত। ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, একটা বেসিক বেতনের নিচে যেন সাংবাদিকদের নিয়োগ না করা যায়। ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ন্যূনতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের বন্ধ করে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোর উন্মোচন করা উচিত। ওদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছে।

তিনি আরো বলেন, সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন দিতে হবে। যারা অরিজিনাল কনটেন্ট করেন, তাদের কপিরাইট প্রটেকশন দিতে হবে। সাংবাদিকতা কোনো সস্তা জিনিস নয়।

প্রেস সচিব বলেন, সাংবাদিকদের একটি শক্তিশালী ইউনিয়ন লাগবে। ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পরবর্তী সরকার এটাকে বন্ধ করার পাঁয়তারা করতে পারে। এটার বিরুদ্ধেও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে তার পুনরাবৃত্তি বন্ধ করার ব্যাপারেও জোর দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App