×

জাতীয়

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে সংবাদ সংগ্রহে গিয়ে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুল গংদের হামলার শিকার হয়েছেন কালবেলার রিপোর্টার আব্দুর রহমান মাহিন। এই ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন। 

এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, কোনো সাংবাদিক অপর কোনো সাংবাদিকের ওপর হামলা করতে পারে না। রক্তপাত ঘটাতে পারে না। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। সাংবাদিক কার্ডধারী সন্ত্রাসীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এশিয়ান টিভির এনামুলকে এশিয়ান টিভি থেকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তারা।

জুলাই বিপ্লব পরবর্তী সাংবাদিকতায় সংবাদকর্মী নিয়োগে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতার নীতিনৈতিকতার জ্ঞান, মানবিক গুণাবলী বিবেচনায় নেয়ার অনুরোধ করেন সাংবাদিকরা। সেই সঙ্গে সাংবাদিকরা বিপদের সম্মুখীন হলে সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানের মালিকদেরও বিপদগ্রস্ত সাংবাদিকের পাশে দাঁড়ানোর জোর দাবি জানান।

উল্লেখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) কালবেলার মোজো রিপোর্টার আব্দুর রহমান মাহিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেশাগত দায়িত্বপালনকালে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুলসহ বেশ কয়েকজন হামলা চালায়। হামলায় আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এশিয়ান টিভি থেকে এনামুল হককে সাময়িক বহিষ্কার করেছে। এবং বিমানবন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App