×

জাতীয়

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ এএম

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বর্তমানে আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার (১২ মে) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App