×

জাতীয়

জাতীয় নির্বাচনে প্রযুক্তি-কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

জাতীয় নির্বাচনে প্রযুক্তি-কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সংসদ জাতীয় নির্বাচনে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

আখতার আহমেদ বলেন, আমরা ইউএনডিপির কাছে নির্বাচনি প্রক্রিয়ার হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে সহায়তা চেয়েছি। তারা এই বিষয়টা পর্যালোচনার জন্য এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বললেন, এখন অংশীজনের সঙ্গে কথা বলে আবার ১০ দিনের ভেতরে একটা প্রস্তাবনা নিয়ে আবার আসবেন। মূলত আজকে কাজের পরিধি ঠিক করে নেওয়ার বৈঠক ছিল। ১০ দিনের মাথায় আবার বসব। তারা আমাদের এখানে একটা অফিস করেছেন। সেখানে তারা কাজ করবেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদের পর তালিকা সাধারণীকরণ করার প্রক্রিয়ায় সহায়তা করবে। এছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেয়ার জন্য বলেছি। তারা তো ঘরে ঘরে গিয়ে তথ্য আনবে না। সে তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে ওরা সহায়তা করবে। সহায়তাটা কারিগরি। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির কিছু গোল আছে সেগুলোয় তারা সহায়তা করবে। আজকে শুরু হলো।

আখতার আহমেদ বলেন, প্রযুক্তিগত বিষয়টা হচ্ছে সফটওয়্যারের কোনও উন্নয়ন যদি করা যায়। তবে ইভিএম নিয়ে কোনও সহায়তা নিয়ে আলোচনা হয়নি। কারিগরি সাপোর্ট, প্রশিক্ষণ সচেতনতা বৃদ্ধিতে সাপোর্ট চেয়েছি। আরো মাইক্রো লেভেলে ভবিষ্যতে জানতে চাইব। অর্থনৈতিক কোনো সহায়তা চাওয়া হয়নি। এর আগে ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে পাঁচ সদস্যদের প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন।

গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নির্বাচনে সহায়তা দেয়ার জন্য জাতিসংঘে একটি চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। এজন্য আমাদের এখন প্রয়োজনীয় মূল্যায়ন করতে হবে। এক্ষেত্রে অংশীজন, সুশীল সমাজ, বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবো মূল্যায়ন শেষ করার আগেই। এসবের পর ইউএনডিপি কী সহায়তা করতে পারে, সেটি সুপারিশ করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App