×

জাতীয়

তথ্য কমিশনারের পদ থেকে সরানো হলো মাসুদা ভাট্টিকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম

তথ্য কমিশনারের পদ থেকে সরানো হলো মাসুদা ভাট্টিকে

মাসুদা ভাট্টি

গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে ২০২৩ সালের অগাস্টে অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুকের সঙ্গে সাংবাদিক মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। কিছুদিন আগে মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।

তার দশ দিনের মাথায় সরিয়ে দেয়া হলো তাকে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App