×

জাতীয়

১০ বাংলাদেশিকে সৌদি হয়ে রাশিয়ায় নিয়ে সুলতানের কাছে বিক্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম

১০ বাংলাদেশিকে সৌদি হয়ে রাশিয়ায় নিয়ে সুলতানের কাছে বিক্রি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে রাশিয়ায় মানব পাচারে জড়িত অভিযোগে এক নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সিআইডি জানিয়েছে, ওই নারী মানব পাচার চক্রের সদস্য। ওই চক্র ১০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে গিয়ে এক সুলতানের কাছে বিক্রি করে দিয়েছেন।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নেপালে পালিয়ে যাওয়ার আগমুহূর্তে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ফাবিহা জেরিন নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তামান্না ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’ নামের একটি কোম্পানির অংশীদার। তিনি একটি মানব পাচার চক্রেরও সদস্য। চক্রটি রাশিয়ায় মাসে দুই থেকে আড়াই লাখ টাকা বেতনে কাজের প্রতিশ্রুতি দিয়ে ১০ জনকে পাচার করেছে। চক্রটি প্রথমে ওই ১০ জনকে ওমরাহ ভিসায় সৌদি আরবে পাঠায়। সেখানে তাদের ওমরাহ করানোর পর রাশিয়ায় নিয়ে গিয়ে এক সুলতানের কাছে বিক্রি করে দেয়। সুলতান তাদের দাস হিসেবে রাশিয়ার সৈনিকদের কাছে হস্তান্তর করেন। সেখানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দিয়ে সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুদ্ধে নাটোরের সিংড়া থানার হুমায়ুন কবির নামের একজন নিহত এবং ঢাকার কেরানীগঞ্জের আমিনুল নামের আরেকজন গুরুতর আহত হন। পাচার হওয়া ১০ জনের মধ্যে নরসিংদীর পলাশ থানার বাসিন্দা আকরাম হোসেন প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়ে যান। পরে নিজ ব্যবস্থাপনায় গত ২৬ জানুয়ারি দেশে ফিরে অন্যান্য ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। গত মঙ্গলবার ‘যুদ্ধাহত’ আমিনুলের স্ত্রী ঝুমু আক্তার রাজধানীর বনানী থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামান্নাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি বলেছে, তামান্না নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। সাধারণ মানুষকে যুদ্ধে যাওয়ার জন্য প্রেরণা জুগিয়েছেন তামান্নার ভাই তুহিন, যিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

সিআইডি জানায়, পাচার হওয়া ১০ জনের আরেকটি দল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে। যুদ্ধ করতে বাধ্য করা হবে জেনে তারা রাশিয়ায় যেতে অস্বীকার করেছেন। এর ফলে তাদের পাসপোর্ট কেড়ে নেয়া হয়েছে। পাসপোর্ট কেড়ে নেয়ায় সৌদি আরবে থাকা ১০ জন কোনো কাজ করতে পারছেন না এবং দেশেও ফিরতে পারছে না। সিআইডি তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App