×

জাতীয়

কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে আহত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০২:৪৯ পিএম

কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে আহত ১১

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন। এ ঘটনা আহতদের মধ্যে ৫ জন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন বলেন, এমন একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে ছুটে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে। পরে তারা সেখান থেকে চলে আসে।

তেজগাঁও থানা পুলিশের ওসি বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম গিয়েছিল এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। আমরা সেখানে বলে এসেছি কর্তৃপক্ষের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে চাইলে থানায় যেন অভিযোগ করে। তবে ওসি আহতদের নাম পরিচয় জানাতে পারেননি।

জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ করে ১৩ তলা ভবন থেকে লিফটটি নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় লিফটের ভেতর কতজন ছিল, তা জানা যায়নি। তবে পাঁচজনকে আহত অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে এবং ৬ জনকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। বিডিবিএল ভবনটিতে চারটি লিফট রয়েছে। তার মধ্যে দুটা সব সময় নষ্ট থাকে। বাকি দুটার অবস্থাও রুগ্ন ছিল। এরপর সেগুলো চালানো হচ্ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App