×

জাতীয়

সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম

সাগর-রুনির ছেলে মেঘের হাতে প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন তিনি।

২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে এ প্লট বরাদ্দ পান সাংবাদিক সাগর সরওয়ার। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও তার পরিবারকে তা বুঝিয়ে দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির ও মেঘ।

প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো হাইকোর্টের গেটে ককটেল বিস্ফোরণ

আবারো হাইকোর্টের গেটে ককটেল বিস্ফোরণ

মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত, আলোচনায় একাধিক বিষয়

মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত, আলোচনায় একাধিক বিষয়

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App