×

জাতীয়

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) এ ঘটনায় জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যান।

আরো পড়ুন : পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ-তুরস্ক

গত বৃহস্পতিবার এরপর রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পুলিশ ৬৫ জনের নাম উল্লেখ করে মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে মামলার ২ নম্বর আসামি মিথুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। পরে বিদেশি নম্বর থেকে হুমকি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরামর্শেই জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App