×

জাতীয়

প্রধান উপদেষ্টাকে ফাইল ছেড়ে দিতে বললেন সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম

প্রধান উপদেষ্টাকে ফাইল ছেড়ে দিতে বললেন সারজিস

ছবি : সংগৃহীত

৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টেবিলে দীর্ঘদিন ধরে আটকে আছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলনের একটি ফেসবুক পোস্ট মঙ্গলবার (২১ অক্টোবর) শেয়ার করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানিয়ে লেখেন, ৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য বহুদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না। হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন, প্লিজ। প্রধান উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে দুইবার বিদেশ ভ্রমণ শেষ করেছেন, কিন্তু ফাইল নড়ছে না। অথচ বহু ছেলে-মেয়ের জীবন নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর।

তিনি আরো প্রশ্ন তোলেন, একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন?

আরো পড়ুন : আরো বাড়লো এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে গত ৩০ জুন। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় ১ হাজার ৬৯০ জনকে। কিন্তু তাঁদের মধ্যে ৩৭২ জন প্রার্থী ইতোমধ্যে একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন, যাদের বলা হয় রিপিট ক্যাডার।

এই বিষয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার পর পিএসসি সিদ্ধান্ত নেয়, রিপিট ক্যাডারের স্থলে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা হবে। এজন্য বিধি সংশোধনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু সেই ফাইল এখনও চূড়ান্ত স্বাক্ষর না পাওয়ায় বিষয়টি ঝুলে আছে, আর অপেক্ষায় দিন গুনছেন বহু চাকরিপ্রার্থী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App