×

জাতীয়

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে: ইসি সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

ব‍্যালট পেপার পৌঁছে গেছে ২৯৯ আসনে: ইসি সচিব

ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

অনেক অপেক্ষা, রাজনৈতিক মেরুকরণ ও অনিশ্চয়তার মেঘ কাটিয়ে শেষ পর্যন্ত ভোট উৎসবের দ্বারপ্রান্তে বাংলাদেশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন কেবল ব্যালটযুদ্ধের অপেক্ষা।

এ উপলক্ষে ২৯৯ আসনে ব‍্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের কর্তন করা- এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ‍্যালেঞ্জ ছিল। তবে ধাপে ধাপে ভোটগ্রহণের সময়ে আমরা পৌঁছে গেছি। 

ইসি সচিব বলেন, আমরা সত‍্যকে ধারণ ও লালন করার অনুরোধ করছি। অপতথ‍্য, অপপ্রচার থেকে দূরে থাকতে হবে।

ইসি সচিব আরও বলেন, সেল ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত‍্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছি, এটাই সাফল্য।  

তিনি বলেন, ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App