×

জাতীয়

রাতেই রাজধানীর ভোট কেন্দ্রে হট্টগোল, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

রাতেই রাজধানীর ভোট কেন্দ্রে হট্টগোল, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ৪৩ নং ওয়ার্ডে অবস্থিত জুবিলী স্কুল ও কলেজ কেন্দ্রে দু’পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ৪৩ নং ওয়ার্ডে অবস্থিত জুবিলী স্কুল ও কলেজ কেন্দ্রে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জনের উপস্থিতি  দেখা যায়। এ সময় একজন বয়স্ক ব্যক্তিএক তরুণকে শাসাচ্ছিলেন। আর পুলিশ সদস্যকে প্রশ্ন করছিলেন, আপনাদের উপস্থিতিতে সে কিভাবে কেন্দ্রের ভেতরে এলো?

এ সময় পাশে থাকা আরেক ব্যক্তির পরিচয় জানতে চান ওই বয়স্ক ব্যক্তি। তবে তার প্রশ্নের জবাবে নিজেকে সহকারী প্রিজাইডিং অফিসার বলে জানান তিনি। এ সময় পুলিশ সদস্যরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App